রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
পুঠিয়ায় এসিল্যান্ড শিবু দাশের নেতৃত্বে মাদকবিরোধী অভিযান, ৪ জনের কারাদণ্ড” মাদারীপুরে নানা আয়োজন ও উৎসব মূখর পরিবেশের মধ্য দিয়ে শুভ জন্মাষ্টমী উৎসব -২০২৬ অনুষ্ঠিত। মান নিয়ে আপস নয়, প্রকল্প এলাকায় এলজিইডির তদারকি জোরদার মাদারীপুরে পুলিশের গাড়ি উল্টে কনস্টেবলের মৃত্যু পুঠিয়ায় এসিল্যান্ডের মাদকবিরোধী মোবাইল কোর্ট, মাদকসেবীর ৩ মাসের কারাদণ্ড* সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের প্রত্যয় মোহনগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ মিছিল রাজৈরে এসএসসি-২০২৬ পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দোয়া মাহফিল ও বর্ণাঢ্য শোভাযাত্রা শেষে পথসভা, নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান গোদাগাড়ীতে ১ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

শ্রমিক সংগঠনের চাঁদাবাজির দ্বন্দ চাঁপাইনবাবগঞ্জ থেকে সব রুটে বাস চলাচল বন্ধ, যাত্রীদের হয়রানী

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬
  • ২৩ Time View

এস এম সাখাওয়াত জামিল দোলন

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ঃ
চাঁপাইনবাবগঞ্জের দুইটি শ্রমিক সংগঠনের চাঁদাবাজির দ্ব›েদ্বর জেরে জেলা থেকে সকল রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। বৃহস্পতিবার ভোর থেকে জেলার কোনো রুটেই বাস ছেড়ে যায়নি। বিষয়টি নিশ্চিত করেছেন চাঁপাইনবাবগঞ্জ জেলা ট্রাক, ট্যাংকলরি ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. সাইদুর রহমান।

তিনি জানান, চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার হরিপুর মোড়ে মহাসড়কে শ্রমিক কল্যাণের নামে সার্ভিস চার্জের রশিদ দেখিয়ে চাঁদাবাজি করছে জেলা বাস, মিনিবাস ও কোচ পরিবহন শ্রমিক ইউনিয়ন নামে একটি সংগঠন। আর এ নিয়ে জেলা ট্রাক, ট্যাংকলরি ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সাথে দির্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এ নিয়ে কয়েকবার বসা হলেও তারা সড়কে চাঁদাবাজি বন্ধ করছেনা। এমনকি গত মঙ্গলবার সন্ধ্যায় জেলার প্রকৃত কার্ডধারী শ্রমিকদের মারধর করে ওই সংগঠনের হরিপুর এলাকার শ্রমিকরা। এর জের ধরেই বৃহস্পতিবার ভোর থেকে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে শ্রমিকরা। ফলে জেলার কোন রুটেই বাস ছেড়ে যায়নি, চলাচল করছেনা দূরপাল্লার বাস ও পণ্যবাহি ট্রাক। তবে সমস্যা সমাধানের জন্য সংশ্লিষ্টদের সাথে আলোচনা চলছে। আলোচনার পরই মহাসড়ক থেকে অবরোধ তুলে নেয়া হবে।

তবে চাঁদাবাজির অভিযোগ অস্বীকার করে জেলা বাস, মিনিবাস ও কোচ পরিবহন শ্রমিক ইউনিয়ন সভাপতি শহিদুল ইসলাম জানান, এটি কোনো চাঁদাবাজি নয়, বরং সংগঠনের নিয়মানুযায়ী সার্ভিস চার্জ।

এদিকে বাস বন্ধের কারণে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারন যাত্রীরা। বাস চলাচল বন্ধ থাকায় বিভিন্ন গন্তব্যে যেতে না পেরে বাস টার্মিনালে অপেক্ষা করছেন অনেকে। কেউ কেউ বাধ্য হয়ে বিকল্প যানবাহনে গন্তব্যে যাওয়ার চেষ্টা করছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category