রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
পুঠিয়ায় এসিল্যান্ড শিবু দাশের নেতৃত্বে মাদকবিরোধী অভিযান, ৪ জনের কারাদণ্ড” মাদারীপুরে নানা আয়োজন ও উৎসব মূখর পরিবেশের মধ্য দিয়ে শুভ জন্মাষ্টমী উৎসব -২০২৬ অনুষ্ঠিত। মান নিয়ে আপস নয়, প্রকল্প এলাকায় এলজিইডির তদারকি জোরদার মাদারীপুরে পুলিশের গাড়ি উল্টে কনস্টেবলের মৃত্যু পুঠিয়ায় এসিল্যান্ডের মাদকবিরোধী মোবাইল কোর্ট, মাদকসেবীর ৩ মাসের কারাদণ্ড* সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের প্রত্যয় মোহনগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ মিছিল রাজৈরে এসএসসি-২০২৬ পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দোয়া মাহফিল ও বর্ণাঢ্য শোভাযাত্রা শেষে পথসভা, নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান গোদাগাড়ীতে ১ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জে সোয়া দুই কোটি টাকার হেরোইন উদ্ধার, মাদক সম্রাট গ্রেফতার

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬
  • ৬১ Time View

এস এম সাখাওয়াত জামিল দোলন

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ঃ
চাঁপাইনবাবগঞ্জে বিপুল পরিমান হেরোইন উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। বুধবার রাতে সদর উপজেলার সুন্দরপুর ইউনিয়নের মরাপাগলা এলাকায় অভিযান চালিয়ে ২ কেজি ৩ শত ২০ গ্রাম হেরোইন উদ্ধার করে পুলিশ। এ সময় অভিযানে এক মাদক ব্যবসায়ী ও তার সহযোগীকে গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার (২০ আগস্ট) সন্ধ্যায় এক প্রেসবিজ্ঞপ্তীর মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছেন জেলা পুলিশের মিডিয়া সেল।

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা হলো- জেলার সদর উপজেলার চরবাগডাঙ্গা শুকনাপাড়া এলাকার আশরাফুল ওরফে শুকুদ্দির ছেলে মাদক স¤্রাট সাইফুল ইসলাম (৩৩) এবং তার সহযোগী একই এলাকার কবিরুল ইসলাম কবিরের ছেলে সিফাত আলী (১৫)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলা পুলিশ সুপার গৌতম কুমার বিশ^াসের দিক নির্দেশনায় ও জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মো. ওবাইদুল ইসলামের তত্ত¡াবধানে এসআই ফয়সাল হাসানের নেতৃত্বাধীন একটি দল বুধবার রাতে সদর উপজেলার সুন্দরপুর ইউনিয়নের মরাপাগলা এলাকার ইসরাফিলের মেহগনি বাগানের সামনে পাকা রাস্তার উপর অস্থায়ী চেকপোস্ট বসিয়ে অভিযান পরিচালনা করে। এ সময় আসামী সাইফুল ও সিফাতের কাছ থেকে ২ কোটি ৩২ লক্ষ টাকা মূল্যের ২ কেজি ৩২০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয় এবং মাদক সরবরাহের কাজে ব্যবহৃত লাল রংয়ের একটি হিরো এইচএফ ডিলাক্স মোটরসাইকেল জব্দ করা হয়।

গোয়েন্দা পুলিশের কর্মকর্তা জানান, গ্রেফতারকৃত সাইফুল ইসলাম একজন পেশাদার মাদক কারবারি। তিনি বেশ কিছুদিন ধরেই সীমান্তবর্তী এলাকা থেকে হেরোইনসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিলেন। এদিকে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলেও জানান ডিবির কর্মকর্তা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category