রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
পুঠিয়ায় এসিল্যান্ড শিবু দাশের নেতৃত্বে মাদকবিরোধী অভিযান, ৪ জনের কারাদণ্ড” মাদারীপুরে নানা আয়োজন ও উৎসব মূখর পরিবেশের মধ্য দিয়ে শুভ জন্মাষ্টমী উৎসব -২০২৬ অনুষ্ঠিত। মান নিয়ে আপস নয়, প্রকল্প এলাকায় এলজিইডির তদারকি জোরদার মাদারীপুরে পুলিশের গাড়ি উল্টে কনস্টেবলের মৃত্যু পুঠিয়ায় এসিল্যান্ডের মাদকবিরোধী মোবাইল কোর্ট, মাদকসেবীর ৩ মাসের কারাদণ্ড* সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের প্রত্যয় মোহনগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ মিছিল রাজৈরে এসএসসি-২০২৬ পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দোয়া মাহফিল ও বর্ণাঢ্য শোভাযাত্রা শেষে পথসভা, নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান গোদাগাড়ীতে ১ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

চুনতিতে ১৯ দিনব্যাপী আন্তর্জাতিক মাহফিলে সীরাতুন্নবী (সা.) উপলক্ষে সাংবাদিক সম্মেলন: ২৫ আগস্ট শুরু, এবারের বাজেট ৬ কোটি টাকা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬
  • ৫০ Time View

 

দেলোয়ার হোসেন রশিদী।

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতীতে আগামী ২৫ আগস্ট থেকে শুরু হচ্ছে ১৯ দিনব্যাপী ৫৬তম আন্তর্জাতিক মাহফিলে সীরাতুন্নবী (সা.)। ১৯ দিনব্যাপী এ মাহফিল ১২ সেপ্টেম্বর সমাপ্ত হবে।
মাহফিল উপলক্ষে শুক্রবার (২১ আগস্ট) বিকেল ৩টায় সীরাতুন্নবী (সা.) মাহফিলের স্থায়ী কার্যালয়ে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মাহফিল মোতায়াল্লী কমিটির এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মাহফিল মোতায়াল্লী কমিটির সভাপতি শাহজাদা মাওলানা হাফিজুল ইসলাম মো. আবুল কালাম আজাদ-এর সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য রাখেন শাহজাদা মাওলানা আব্দুল মালেক ইবনে দিনার নাজাত। অনুষ্ঠান সঞ্চালনা করেন শাহজাদা তৈয়বুল হক বেদার।
সভায় বক্তব্য রাখেন আলহাজ্ব ইসমাইল মানিক, অধ্যক্ষ ফারুক হোসাইন, আলহাজ্ব ওলিউদ্দিন, কফিলউদ্দিন লিটু ও অ্যাডভোকেট মিনহাজুল আবরার।
এ সময় উপস্থিত ছিলেন কামরুল হুদা, সৈয়দ উদ্দিন ছিদ্দিকী, আবু সাদেক খান, এবাদুর রহমান, সাদুর রহমান এবং শাহ মঞ্জিলের প্রেস সচিব সোহেল তাজসহ স্থানীয় গণমাধ্যমকর্মী ও সংশ্লিষ্ট ব্যক্তিরা।
সভায় বক্তারা বলেন, অলিকুল শিরোমণি, আশেকে রাসুল (সা.) ও মুজাদ্দিদে মাহফিল সীরাতুন্নবী (সা.) হযরত আলহাজ্ব শাহ মাওলানা হাফেজ আহমদ (রহ.) মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবনাদর্শ ও শিক্ষা মানুষের মাঝে তুলে ধরার লক্ষ্যে এ মাহফিলের প্রবর্তন করেন। দীর্ঘ পথপরিক্রমায় চুনতীর এ মাহফিল দেশ-বিদেশের ধর্মপ্রাণ মুসলমানদের কাছে বিশেষ গুরুত্ব ও পরিচিতি লাভ করেছে।
মাহফিল মোতায়াল্লী কমিটির পক্ষ থেকে জানানো হয়, এবারের ১৯ দিনব্যাপী মাহফিলের সম্ভাব্য বাজেট ৬ কোটি টাকা। ধর্মপ্রাণ মুসলমানদের স্বতঃস্ফূর্ত অনুদানের মাধ্যমে প্রতিবছর এ মাহফিলের ব্যয় নির্বাহ করা হয়।
মাহফিল সুষ্ঠু ও সফলভাবে সম্পন্ন করার লক্ষ্যে ইতোমধ্যে বিভিন্ন উপ-কমিটি গঠন করা হয়েছে। মোতায়াল্লী কমিটির সাংগঠনিক সম্পাদক ও উপ-কমিটির সমন্বয়ক শাহজাদা মাওলানা আব্দুল মালেক ইবনে দিনার নাজাত জানান, প্রস্তুতির অংশ হিসেবে দেশের বিভিন্ন স্থানে হাজারের অধিক সভা ও মতবিনিময় করা হয়েছে। পাশাপাশি বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও ধর্মীয় প্রতিষ্ঠানে মাহফিলের দাওয়াত পৌঁছে দেওয়া হয়েছে।
তিনি বলেন, চুনতীর এই ঐতিহ্যবাহী ১৯ দিনব্যাপী মাহফিলে সীরাতুন্নবী (সা.)-এর শিক্ষা ও মহানবী (সা.)-এর জীবনাদর্শ বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই মাহফিলের সংবাদ দেশ-বিদেশে তুলে ধরতে কর্মরত সাংবাদিকদের সার্বিক সহযোগিতা কামনা করেন তিনি।
মাহফিলকে কেন্দ্র করে আগত দেশ-বিদেশের অতিথি, আলেম-ওলামা ও মুসল্লিদের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ ও প্রশাসনের পাশাপাশি নিজস্ব স্বেচ্ছাসেবক বাহিনী নিয়োজিত করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কয়েক স্তরের নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও সভায় জানানো হয়।
বক্তারা আশা প্রকাশ করেন, সকলের সার্বিক সহযোগিতা, দোয়া ও আন্তরিক প্রচেষ্টায় ১৯ দিনব্যাপী ৫৬তম আন্তর্জাতিক মাহফিলে সীরাতুন্নবী (সা.) শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও সফলভাবে সম্পন্ন হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category