রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
পুঠিয়ায় এসিল্যান্ড শিবু দাশের নেতৃত্বে মাদকবিরোধী অভিযান, ৪ জনের কারাদণ্ড” মাদারীপুরে নানা আয়োজন ও উৎসব মূখর পরিবেশের মধ্য দিয়ে শুভ জন্মাষ্টমী উৎসব -২০২৬ অনুষ্ঠিত। মান নিয়ে আপস নয়, প্রকল্প এলাকায় এলজিইডির তদারকি জোরদার মাদারীপুরে পুলিশের গাড়ি উল্টে কনস্টেবলের মৃত্যু পুঠিয়ায় এসিল্যান্ডের মাদকবিরোধী মোবাইল কোর্ট, মাদকসেবীর ৩ মাসের কারাদণ্ড* সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের প্রত্যয় মোহনগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ মিছিল রাজৈরে এসএসসি-২০২৬ পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দোয়া মাহফিল ও বর্ণাঢ্য শোভাযাত্রা শেষে পথসভা, নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান গোদাগাড়ীতে ১ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

জলবায়ু সহনশীলতা ও টেকসই ভবিষ্যৎ গড়তে হলোখানায় বৃক্ষ বিতরণ

Reporter Name
  • Update Time : রবিবার, ২৩ আগস্ট, ২০২৬
  • ৬৫ Time View

 

স্টাফ রিপোর্টার মোঃ আব্দুল আজিজ মিয়া

কুড়িগ্রাম সদর উপজেলার হলোখানা ইউনিয়নে জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং টেকসই ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে কমিউনিটি ঝুঁকি মূল্যায়ন (সিআরএ) বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে।

আরডিআরএস বাংলাদেশের উদ্যোগে বাস্তবায়নাধীন জলবায়ু সহনশীলতা এবং দারিদ্র্য বিমোচনের জন্য পুষ্টির বৃদ্ধি (সি-র‍্যাঙ্গপু) প্রকল্পের আওতায় এ সভার আয়োজন করা হয়। সভায় জলবায়ু পরিবর্তনের প্রভাব, স্থানীয় ঝুঁকি চিহ্নিতকরণ এবং তা মোকাবিলায় করণীয় বিষয়ে আলোচনা করা হয়।

অনুষ্ঠানের অংশ হিসেবে পরিবেশ রক্ষা ও সবুজায়ন জোরদার করতে বিভিন্ন পেশার মানুষের মাঝে ফলজ ও বনজ বৃক্ষের চারা বিতরণ করা হয়।

বৃক্ষ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হলোখানা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব মো. রেজাউল করিম রেজা। তিনি স্থানীয় জনগণকে পরিবেশ রক্ষায় এগিয়ে আসার আহ্বান জানিয়ে বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণ ও পরিচর্যার বিকল্প নেই।

এ সময় ইউনিয়ন পরিষদের সম্মানিত সদস্যবৃন্দ, আরডিআরএস বাংলাদেশের কর্মকর্তা-কর্মচারী এবং এলাকার বিভিন্ন পেশাজীবী ও সচেতন ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় স্থানীয় জনগণের অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং মানুষের জীবন-জীবিকার সুরক্ষায় সম্মিলিত উদ্যোগ ভবিষ্যতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

স্থানীয়দের হাতে ফলজ ও বনজ গাছের চারা তুলে দেওয়ার মধ্য দিয়ে আয়োজিত এ কর্মসূচি এলাকায় পরিবেশ সচেতনতা বৃদ্ধির পাশাপাশি জলবায়ু সহনশীল সমাজ গঠনে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন আয়োজকরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category