শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে পুলিশের গাড়ি উল্টে কনস্টেবলের মৃত্যু পুঠিয়ায় এসিল্যান্ডের মাদকবিরোধী মোবাইল কোর্ট, মাদকসেবীর ৩ মাসের কারাদণ্ড* সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের প্রত্যয় মোহনগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ মিছিল রাজৈরে এসএসসি-২০২৬ পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দোয়া মাহফিল ও বর্ণাঢ্য শোভাযাত্রা শেষে পথসভা, নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান গোদাগাড়ীতে ১ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার রাজৈরে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন রংপুর বিভাগে হোমিওপ্যাথিক শিক্ষক প্রতিনিধি নির্বাচনে আলোচনায় ডা. রীনু বেগ নির্বাচিত হলে ১০ দফা কর্মপরিকল্পনা বাস্তবায়নের অঙ্গীকার চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ সীমান্তে বিপুল পরিমান ভারতীয় অবৈধ পণ্য জব্দ

চুনতি উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষায় সাফল্য উদযাপন ও কোচিং কার্যক্রমের শুভ উদ্বোধন

Reporter Name
  • Update Time : রবিবার, ৩০ আগস্ট, ২০২৬
  • ২৪ Time View

 

দেলোয়ার হোসেন রশিদী।

কৃতিত্বের স্বীকৃতি, আগামীর প্রস্তুতি এই প্রতিপাদ্য,বিষয়কে সামনে রেখে চট্টগ্রামের লোহাগাড়ায় চুনতি উচ্চ বিদ্যালয়ে এবারের এসএসসি পরীক্ষা- ২৬ এর সাফল্য উদযাপন ও কোচিং কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে ।

২৯ আগস্ট (শনিবার) সকালে চুনতি উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র-ছাত্রী সমিতির সার্বিক সহযোগিতায় বিদ্যালয়ের হল রুমে প্রাক্তন ছাত্র ছাত্রী সমিতির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট ফরিদ উদ্দিন খান এর সভাপতিত্বে সাংগঠনিক সম্পাদক এরশাদুল হক ও কুতুব উদ্দিনের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটি সাবেক সভাপতি ও প্রাক্তন সমিতির সেক্রেটারি, ট্রমা,অর্থোপেডিক বিশেষজ্ঞ ও সার্জন, চট্টগ্রাম মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ডাঃ মাহমুদুর রহমান।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রাক্তন সমিতির উপদেষ্টা অধ্যাপক হামিদুল হোসাইন ছিদ্দিকী,স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাষ্টার মাহবুবুর রহমান, সাবেক প্রধান শিক্ষক বাবু অসিম কুমার দাশ,উপদেষ্টা ন.শ.ম এস্তফা আলী চৌধুরী,বাংলাদেশ মানবাধিকার কমিশন লোহাগাড়া উপজেলা সভাপতি প্রফেসর হামিদুর রহমান,সহ সভাপতি মোহাম্মদ নুরুচ্ছাফা,চুনতি সমাজ কল্যাণ পরিষদের সহ-সভাপতি কপিল উদ্দিন লিটু, প্রাক্তন সমিতির সহ-সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম,ইঞ্জিনিয়ার ছামির উদ্দিন, সদস্য নজরুল হুদা,এডভোকেট আয়াত উল্লাহ,আনোয়ারুল ইসলাম,মোঃ নেজাম উদ্দিন,আতিউর রহমান,আবদুল্লাহ আল কাফি,মিনহাজুর রহমান মুজাহিদ,তামিম,রাফি প্রমূখ।

এছাড়াও অনুষ্ঠানে স্কুলের শিক্ষক শিক্ষকা এবং ২০২৭ সালের পরিক্ষার্থীরা সহ অনেকেই উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে এবারের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের কে প্রাক্তন ছাত্র-ছাত্রী সমিতির পক্ষ থেকে সম্মাননা স্বারক ক্রেস্ট ও সার্টি ফিকেট এবং জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদেরকে বিদ্যালয়ের সাবেক সভাপতি ডা. মাহমুদুর রহমানের পক্ষ থেকে নগদ অর্থ পুরুস্কৃত করা হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, সাফল্যের পিছনে পরিশ্রম দরকার। পরিশ্রম ছাড়া সফলতা পাওয়া যায়না। তোমাদেরকে সাফল্য ধরে রাখতে হবে। তোমরাই আগামী দিনে নেতৃত্ব দিবে। এদেশের জন্য অবদান রাখবে। যেসব শিক্ষার্থীরা জিপিএ-৫ পেয়ে স্কুলের সুনাম ধরে রেখেছো, আগামীতে এই বিদ্যালয়ের সুনামকে আরও অনেক এগিয়ে নিয়ে যেতে হবে। শিক্ষকদের পরিশ্রম বৃথা যায়না, সফলতা এসেছে। আগামীতে এই বিদ্যালয়ের সুনাম সবজায়গায় ছড়িয়ে যাবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category