শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে পুলিশের গাড়ি উল্টে কনস্টেবলের মৃত্যু পুঠিয়ায় এসিল্যান্ডের মাদকবিরোধী মোবাইল কোর্ট, মাদকসেবীর ৩ মাসের কারাদণ্ড* সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের প্রত্যয় মোহনগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ মিছিল রাজৈরে এসএসসি-২০২৬ পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দোয়া মাহফিল ও বর্ণাঢ্য শোভাযাত্রা শেষে পথসভা, নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান গোদাগাড়ীতে ১ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার রাজৈরে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন রংপুর বিভাগে হোমিওপ্যাথিক শিক্ষক প্রতিনিধি নির্বাচনে আলোচনায় ডা. রীনু বেগ নির্বাচিত হলে ১০ দফা কর্মপরিকল্পনা বাস্তবায়নের অঙ্গীকার চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ সীমান্তে বিপুল পরিমান ভারতীয় অবৈধ পণ্য জব্দ

পুঠিয়ায় ফসলি জমির টপসয়েল কাটার বিরুদ্ধে অভিযান, দুই এস্কেভেটর অকেজো

Reporter Name
  • Update Time : সোমবার, ৩১ আগস্ট, ২০২৬
  • ৪৬ Time View

 

মোঃ রাজু
(রাজশাহী) প্রতিনিধি:

রাজশাহীর পুঠিয়া উপজেলায় অবৈধভাবে ফসলি জমির টপসয়েল (উপরিভাগের মাটি) কাটা প্রতিরোধে অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে টপসয়েল কাটার কাজে ব্যবহৃত দুটি এস্কেভেটর পুরোপুরি অকেজো করা হয়েছে। এ সময় চারটি ব্যাটারি জব্দ ও দুটি ব্যাটারি ধ্বংস করা হয়। এছাড়া অপরাধের সঙ্গে জড়িত দুইজনকে থানা হেফাজতে দেওয়া হয়েছে।

৩০ আগস্ট রাত ১০টা থেকে ৩১ আগস্ট রাত ১টা ১০ মিনিট পর্যন্ত পুঠিয়া উপজেলার কৈহাড়িয়া, শিলমাড়িয়া, বারোপাখিয়া ও জিউপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান সূত্রে জানা যায়, অবৈধভাবে ফসলি জমির টপসয়েল কাটা প্রতিরোধে রাতব্যাপী অভিযান পরিচালনা করা হয়। এ সময় পৃথক দুটি স্থানে ফসলি জমির টপসয়েল কাটার কাজে ব্যবহৃত দুটি এস্কেভেটর পাওয়া যায়। পরিবহনের সুযোগ না থাকায় ঘটনাস্থলেই এস্কেভেটর দুটি সম্পূর্ণভাবে অকেজো করা হয়।
এ সময় ঘটনাস্থল থেকে চারটি ব্যাটারি জব্দ করা হয় এবং দুটি ব্যাটারি ধ্বংস করা হয়। এছাড়া অপরাধের সঙ্গে জড়িত দুইজনকে থানা হেফাজতে দেওয়া হয়েছে।

অভিযানটি পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শিবু দাশ, পুঠিয়া, রাজশাহী।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category