বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৬:০০ অপরাহ্ন
শিরোনাম :
আজ পূর্ণ চন্দ্রগ্রহণ, সন্ধ্যায় আকাশে লাল আভায় রাঙা চাঁদ রাঙামাটিতে ভিবিডি’র নবকমিটি: সেনা ও জেলা পরিষদ সদস্যের সঙ্গে মানবসেবা সম্প্রসারণে মতবিনিময় পার্বত্য চট্টগ্রামে ১২৬ বছরের শাসনবিধি বাতিলসহ ৭ দফা দাবিতে পিসিএনপি’র স্মারকলিপি প্রদান রাজৈরে সাংবাদিক মিলনমেলা ও ইফতার: স্বচ্ছতা, নৈতিকতা ও পেশাগত ঐক্যের উদযাপন পার্বত্য চট্টগ্রামের উন্নয়নে বৈষম্য নয়, সমান সুযোগের বার্তা দিলেন পার্বত্য মন্ত্রী সিলেটের উন্নয়ন দেশকে এগিয়ে নিয়ে যাবে —মন্ত্রী আরিফুল হক ঈদের আগেই আমরা ফ্যামেলী কার্ড পাবো: রাজৈরে মতবিনিময় সভায় জাহান্দার আলী মিয়া এমপি রাজৈর বাজারে ঝটিকা অভিযান এমপি জাহান্দার আলী মিয়ার উপস্থিতিতে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা রাঙ্গামাটিতে টিসিবির ট্রাক সেলে স্বস্তির চিত্র প্রতিমন্ত্রী নিয়োগ বৈধ, অপপ্রচার রুখতে পিসিসিপির তীব্র প্রতিবাদ

রাজৈরে নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হলো মহান বিজয় দিবস

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫
  • ১২১ Time View

 

বাতেনুজ্জামান জুয়েল, স্টাফ রিপোর্টার:

বিজয় দিবস উপলক্ষে মাদারীপুরের রাজৈর উপজেলায় দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে দিবসটি পালিত হয়েছে।

১৬ ডিসেম্বর ভোরে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের সূচনা হয়। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, রাজৈর থানা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার ও স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এ সময় শহীদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।

সকাল ৯টায় উপজেলা পরিষদ চত্বরে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পরে রাজৈর উপজেলা প্রশাসনের আয়োজনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে কুচকাওয়াজ ও ডিসপ্লে অনুষ্ঠিত হয়। এতে উপজেলার বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।

দিবসটি উপলক্ষে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। আলোচনা সভায় বক্তারা মহান মুক্তিযুদ্ধের ইতিহাস, ত্যাগ ও বিজয়ের তাৎপর্য তুলে ধরেন এবং নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় দেশ গড়ার আহ্বান জানান।

এ ছাড়া বিজয় দিবস উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান, দেশাত্মবোধক গান ও শিশু-কিশোরদের চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সন্ধ্যায় বিভিন্ন সরকারি-বেসরকারি ভবন ও সড়ক আলোকসজ্জায় সজ্জিত করা হয়।

দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে রাজৈরে মহান বিজয় দিবস আনন্দঘন ও মর্যাদাপূর্ণ পরিবেশে পালিত হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category