শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে পুলিশের গাড়ি উল্টে কনস্টেবলের মৃত্যু পুঠিয়ায় এসিল্যান্ডের মাদকবিরোধী মোবাইল কোর্ট, মাদকসেবীর ৩ মাসের কারাদণ্ড* সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের প্রত্যয় মোহনগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ মিছিল রাজৈরে এসএসসি-২০২৬ পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দোয়া মাহফিল ও বর্ণাঢ্য শোভাযাত্রা শেষে পথসভা, নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান গোদাগাড়ীতে ১ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার রাজৈরে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন রংপুর বিভাগে হোমিওপ্যাথিক শিক্ষক প্রতিনিধি নির্বাচনে আলোচনায় ডা. রীনু বেগ নির্বাচিত হলে ১০ দফা কর্মপরিকল্পনা বাস্তবায়নের অঙ্গীকার চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ সীমান্তে বিপুল পরিমান ভারতীয় অবৈধ পণ্য জব্দ

মাদারীপুর-২ আসনে খেলাফত মজলিসের প্রার্থী আব্দুস সোবাহানের মনোনয়নপত্র জমা

Reporter Name
  • Update Time : সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫
  • ২৬৩ Time View

সোহেল সিকদার (মাদারীপুর)

মাদারীপুর-২ আসনে বাংলাদেশ খেলাফত মজলিসের মনোনীত প্রার্থী আব্দুস সোবাহান আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্ব–ন্দ্বিতার জন্য আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র জমা দিয়েছেন। রবিবার (২৮ ডিসেম্বর) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে রিটানিং কর্মকর্তার দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধি নিগার সুলতানার কাছে তিনি এই মনোনয়নপত্র দাখিল করেন। এ সময় দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মনোনয়নপত্র দাখিল শেষে আব্দুস সোবাহান বলেন, “ইসলামি বিধি-বিধান মেনে জনগণকে ঐক্যবদ্ধ করা এবং মাদারীপুর-২ আসনের সার্বিক উন্নয়নই আমাদের প্রধান লক্ষ্য। আল্লাহর আইন অনুযায়ী সমাজ পরিচালনার মাধ্যমে ন্যায়, সমতা ও শান্তিপূর্ণ পরিবেশ প্রতিষ্ঠা করতে চাই।” তিনি আরও বলেন, “সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদক-মুক্ত নিরাপদ এলাকা গঠন এবং নি-র-ক্ষর জনগণকে শিক্ষার আলোয় ফিরিয়ে আনতে খেলাফত মজলিস প্রতিশ্রুতিবদ্ধ।”

মনোনয়ন দাখিলকালে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিস মাদারীপুর জেলা কমিটির সভাপতি হাবিব আহমেদ চৌধুরী, সাধারণ সম্পাদক মাওলানা মিসবাহউল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মুফতি শফিকুল ইসলামসহ দলের অন্যান্য নেতৃবৃন্দ।

প্রার্থীর নির্বাচনী অঙ্গীকার ও লক্ষ্যকে সামনে রেখে, মাদারীপুর-২ আসনে রাজনৈতিক অঙ্গনে নতুন সমীকরণ তৈরি হয়েছে বলে স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মত।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category