সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১০:৫২ অপরাহ্ন
শিরোনাম :
ত্রয়োদশ সংসদে সংরক্ষিত আসনে হেলেন জেরিন খান এমপি, উচ্ছ্বসিত মাদারীপুর মোহনগঞ্জে সড়ক নির্মাণে দীর্ঘসূত্রিতা, নীরব প্রশাসন—মৃত্যুঝুঁকিতে মানুষ আল্লামা ফুলতলী ছাহেব ক্বিবলাহ (রহঃ) মাজার জিয়ারতে দোয়ারাবাজারের নেতৃবৃন্দের সংক্ষিপ্ত সফর খুলনার শিয়ালীতে সনাতন ধর্ম সুরক্ষা পরিষদের বর্ধিত সভা অনুষ্ঠিত মাদারীপুরে সংঘবদ্ধ ডাকাতির তাণ্ডব: ৬ স্বর্ণের দোকান লুট ভোররাতে হাউসদী বাজারে হানা, প্রত্যক্ষদর্শীকে বেঁধে নির্যাতন রাজৈরে পুলিশের জালে ইয়াবা কারবারি, উদ্ধার ১৬৫ পিস দোয়ারাবাজার উপজেলা নির্বাচনে আব্দুল বাছিত খানকে আল ইসলাহর পূর্ণ সমর্থন রাঙামাটিতে ৩৪তম নববর্ষ উদযাপন: শোভাযাত্রা ও পান্তা উৎসবে মুখর শহরবাসী শহীদ সরদার সাজাহান গার্লস স্কুল অ্যান্ড কলেজে বৈশাখের বর্ণাঢ্য উৎসব—পান্তা-ইলিশ, নাচ-গানে মুখর ক্যাম্পাস

সুনামগঞ্জ -৫: আয় বেশি বিএনপির প্রার্থী মিলনের , নগদ টাকা জামায়াতে প্রার্থী সালাম মাদানী’র

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৬ জানুয়ারী, ২০২৬
  • ৮০ Time View
  • সোহেল মিয়া,দোয়ারাবাজার ( সুনামগঞ্জ):

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ -৫ (ছাতক-দোয়ারা) আসনে বিএনপি-জামায়াতের প্রার্থীদের মধ্যে বার্ষিক আয় বেশি বিএনপি মনোনীত প্রার্থী সাবেক এমপি কলিমউদ্দিন আহমদ মিলনের । তাঁর বার্ষিক আয় ৫ লাখ ৬৫ হাজার টাকা।

বার্ষিক আয়ে কলিমউদ্দিন মিলন এগিয়ে এগিয়ে থাকলেও নগদ টাকা বেশি আছে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী অধ্যক্ষা মাওলানা আব্দুস সালাম আল মাদানী।
তাঁর কাছে নগদ ৬০ লাখ টাকা আছে।

মনোনয়নপত্রের সঙ্গে জমা দেওয়া হলফনামায় প্রত্যেক প্রার্থী আয় ও সম্পদের তথ্য উল্লেখ করেছেন। প্রার্থীদের এই হলফনামা বিশ্লেষণ করে দেখা গেছে, তাঁদের মধ্যে
পেশা হিসেবে ‘ব্যবসার’ কথা উল্লেখ করেছেন কলিমউদ্দিন আহমদ মিলন। জামায়াতে প্রার্থী আব্দুস সালাম মাদানী পেশাগত অবসরপ্রাপ্ত। ব্যবসা ও রয়েছে তার।

কলিম উদ্দিন আহমদ মিলনের আয়কর রিটার্নে সম্পদ দেখানো হয়ছে ১ কোটি ৩১ লাখ ১৩ হাজার টাকা। এর মধ্যে বছরে আয় ৫ লাখ ৬৫ হাজার টাকা। কৃষিকাজ থেকে আয় ৫০ হাজার ও ব্যবসা থেকে ৫ লাখ ১৫ হাজার টাকা।
তার কাছে নগদ অর্থ ৩১লাখ ৯৪ হাজার ৫৪৬ টাকা থাকলেও ব্যাংককে নেই কোনো টাকা।
পরিবহন আছে ৯ লাখ ২০ হাজার টাকার।
১ লাখ ৫০ হাজার টাকা দামের একটি ১ টি পিস্তল। ২৫ লাখ টাকা মূল্যের একটি বাড়ি ও ৪ একর অকৃষি জমি এবং ১ লাখ টাকার স্বর্নালংকার রয়েছে বলে দেখানো হয়েছে হলফনামায়|

অন্যদিকে, জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী আব্দুস সালাম আল সালাম মাদানী’র
আয়কর রিটার্নে সম্পদ দেখানো হয়ছে ১ কোটি ১৮ লাখ ১৮ হাজার ১৫৪ টাকা। বছরে আয়
৪ লাখ ৯২ হাজার ১৪৯ টাকা।
বাড়ি,অ্যাপার্টমেন্ট,অন্যান্য স্থাবর সম্পত্তি থেকে ভাড়া -১ লাখ ৮০ হাজার টাকা। ব্যবসা থেকে -২ লাখ ৬০ হাজার টাকা। তার কাছে নগদ অর্থ -৬০ লাখ টাকা। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে জমাকৃত অর্থ- ১৭ লাখ ৫৭ হাজার ৬৪ টাকা।
পরিবহন ১১ লাখ ১০ হাজার টাকা।
স্বর্নালংকার ৫ লাখ ২৫ হাজার টাকা ও
১৭ ডিসিমিল অকৃষি জমি রয়েছে বলে দেখানো হয়েছে হলফ নামায়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category