বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১২:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
আজ পূর্ণ চন্দ্রগ্রহণ, সন্ধ্যায় আকাশে লাল আভায় রাঙা চাঁদ রাঙামাটিতে ভিবিডি’র নবকমিটি: সেনা ও জেলা পরিষদ সদস্যের সঙ্গে মানবসেবা সম্প্রসারণে মতবিনিময় পার্বত্য চট্টগ্রামে ১২৬ বছরের শাসনবিধি বাতিলসহ ৭ দফা দাবিতে পিসিএনপি’র স্মারকলিপি প্রদান রাজৈরে সাংবাদিক মিলনমেলা ও ইফতার: স্বচ্ছতা, নৈতিকতা ও পেশাগত ঐক্যের উদযাপন পার্বত্য চট্টগ্রামের উন্নয়নে বৈষম্য নয়, সমান সুযোগের বার্তা দিলেন পার্বত্য মন্ত্রী সিলেটের উন্নয়ন দেশকে এগিয়ে নিয়ে যাবে —মন্ত্রী আরিফুল হক ঈদের আগেই আমরা ফ্যামেলী কার্ড পাবো: রাজৈরে মতবিনিময় সভায় জাহান্দার আলী মিয়া এমপি রাজৈর বাজারে ঝটিকা অভিযান এমপি জাহান্দার আলী মিয়ার উপস্থিতিতে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা রাঙ্গামাটিতে টিসিবির ট্রাক সেলে স্বস্তির চিত্র প্রতিমন্ত্রী নিয়োগ বৈধ, অপপ্রচার রুখতে পিসিসিপির তীব্র প্রতিবাদ

উৎসবমুখর পরিবেশে রাজৈরে ৫৪তম শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা–২০২৬-এর পুরস্কার বিতরণ

Reporter Name
  • Update Time : বুধবার, ৭ জানুয়ারী, ২০২৬
  • ১১০ Time View

বাতেনুজ্জামান জুয়েল স্টাফ রিপোর্টার, দেশবাংলা সংবাদ

রাজৈরে উৎসবমুখর পরিবেশে ৫৪তম শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা–২০২৬-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা মাধ্যমিক স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির আয়োজনে দুই দিনব্যাপী এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

প্রতিযোগিতায় ক্রিকেট, ব্যাডমিন্টন, ১০০ মিটার, ২০০ মিটার ও ৪০০ মিটার দৌড়সহ বিভিন্ন ইভেন্টে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।

শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও প্রাণবন্ত পরিবেশে পুরো মাঠজুড়ে ক্রীড়ার উৎসবের আবহ সৃষ্টি হয়।
বুধবার বিকাল ৩টায় সরকারি রাজৈর গোপালগঞ্জ কপালী যুব সংঘ পাইলট মডেল ইনস্টিটিউশন ও কলেজ মাঠে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জনাব মো. ফজলুল হকের সভাপতিত্বে এবং উপজেলা

একাডেমিক সুপারভাইজার জনাব ননী গোপালের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজৈর উপজেলা

নির্বাহী কর্মকর্তা জনাব মো. মাহফুজুল হক।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, নিয়মিত খেলাধুলা শিক্ষার্থীদের শারীরিক সুস্থতা নিশ্চিত করার পাশাপাশি মানসিক বিকাশ ও শৃঙ্খলাবোধ গড়ে তোলে। পড়াশোনার পাশাপাশি ক্রীড়াচর্চা শিক্ষার্থীদের সুস্থ ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসার ক্রীড়া শিক্ষকবৃন্দ, অভিভাবক ও অংশগ্রহণকারী শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category