বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৭:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
আজ পূর্ণ চন্দ্রগ্রহণ, সন্ধ্যায় আকাশে লাল আভায় রাঙা চাঁদ রাঙামাটিতে ভিবিডি’র নবকমিটি: সেনা ও জেলা পরিষদ সদস্যের সঙ্গে মানবসেবা সম্প্রসারণে মতবিনিময় পার্বত্য চট্টগ্রামে ১২৬ বছরের শাসনবিধি বাতিলসহ ৭ দফা দাবিতে পিসিএনপি’র স্মারকলিপি প্রদান রাজৈরে সাংবাদিক মিলনমেলা ও ইফতার: স্বচ্ছতা, নৈতিকতা ও পেশাগত ঐক্যের উদযাপন পার্বত্য চট্টগ্রামের উন্নয়নে বৈষম্য নয়, সমান সুযোগের বার্তা দিলেন পার্বত্য মন্ত্রী সিলেটের উন্নয়ন দেশকে এগিয়ে নিয়ে যাবে —মন্ত্রী আরিফুল হক ঈদের আগেই আমরা ফ্যামেলী কার্ড পাবো: রাজৈরে মতবিনিময় সভায় জাহান্দার আলী মিয়া এমপি রাজৈর বাজারে ঝটিকা অভিযান এমপি জাহান্দার আলী মিয়ার উপস্থিতিতে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা রাঙ্গামাটিতে টিসিবির ট্রাক সেলে স্বস্তির চিত্র প্রতিমন্ত্রী নিয়োগ বৈধ, অপপ্রচার রুখতে পিসিসিপির তীব্র প্রতিবাদ

মানুষের মৌলিক চাহিদা পূরণে রাঙামাটিতে ১২ বিজিবির আর্থিক সহায়তা

Reporter Name
  • Update Time : সোমবার, ১২ জানুয়ারী, ২০২৬
  • ৪২ Time View

আহমদ বিলাল খান

আমরা শুধু সীমান্ত রক্ষা করি না, পার্বত্য চট্টগ্রামের মানুষের জীবনে শান্তি ও টেকসই উন্নয়ন নিশ্চিত করাটাই আমাদের মূল লক্ষ্য। মানুষের মৌলিক চাহিদা পূরণ হলে ক্ষুদ্র ব্যবসা ও স্থানীয় অর্থনীতি শক্তিশালী হয়। ‘এটিই আমাদের উদ্যোগের উদ্দেশ্য’ এমন মন্তব্য করেছেন ১২ বিজিবি জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল ইমরুল কায়েস মেহেদী।

এ লক্ষ্যকে সামনে রেখে রাঙামাটির বরকল উপজেলার দুর্গম ছোটহরিণা এলাকায় ১ লাখ ৫ হাজার টাকার আর্থিক ও উপকরণ সহায়তা দিয়েছে ১২ বিজিবি। এই উদ্যোগের মাধ্যমে ২৪ জন অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষ জরুরি সেবা ও আত্মনির্ভরশীল হওয়ার সুযোগ পাচ্ছেন।

সোমবার (১২ জানুয়ারি) টটিনী পোস্ট এলাকায় বিতরণ করা সহায়তার মধ্যে ছিল- চিকিৎসার জন্য নগদ অর্থ, ঘর ও ধর্মীয় প্রতিষ্ঠান মেরামতের ঢেউটিন, সেলাই মেশিন, মসজিদের মাইক সেট এবং শিশুদের জন্য খেলনা সামগ্রী। এতে দুর্গম পাহাড়ি অঞ্চলের অর্থনৈতিক প্রবাহ আরও গতিশীল হয়েছে।

সেলাই মেশিন পাওয়া কয়েকজন নারী ও যুবক ঘরে বসেই আয় করার সুযোগ পাচ্ছেন। এর ফলে পরিবারভিত্তিক ক্ষুদ্র উদ্যোগ গড়ে উঠছে এবং নারীর অর্থনৈতিক অংশগ্রহণ বাড়ছে, যা স্থানীয় অর্থনীতির জন্য ইতিবাচক প্রভাব ফেলছে। একইভাবে চিকিৎসা সহায়তা দরিদ্র পরিবারগুলোর হঠাৎ বড় ব্যয় কমিয়ে আর্থিক স্থিতি রক্ষা করছে।

স্থানীয়রা জানিয়েছেন, ১২ বিজিবির এই মানবিক সহায়তা কার্যক্রম দারিদ্র্য হ্রাস, ক্ষুদ্র আয়ের সুযোগ সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এটি দুর্গম সীমান্ত এলাকায় কার্যকর সামাজিক ও অর্থনৈতিক সহায়তা মডেল হিসেবে কাজ করছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category