বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৭:৪২ অপরাহ্ন
শিরোনাম :
আজ পূর্ণ চন্দ্রগ্রহণ, সন্ধ্যায় আকাশে লাল আভায় রাঙা চাঁদ রাঙামাটিতে ভিবিডি’র নবকমিটি: সেনা ও জেলা পরিষদ সদস্যের সঙ্গে মানবসেবা সম্প্রসারণে মতবিনিময় পার্বত্য চট্টগ্রামে ১২৬ বছরের শাসনবিধি বাতিলসহ ৭ দফা দাবিতে পিসিএনপি’র স্মারকলিপি প্রদান রাজৈরে সাংবাদিক মিলনমেলা ও ইফতার: স্বচ্ছতা, নৈতিকতা ও পেশাগত ঐক্যের উদযাপন পার্বত্য চট্টগ্রামের উন্নয়নে বৈষম্য নয়, সমান সুযোগের বার্তা দিলেন পার্বত্য মন্ত্রী সিলেটের উন্নয়ন দেশকে এগিয়ে নিয়ে যাবে —মন্ত্রী আরিফুল হক ঈদের আগেই আমরা ফ্যামেলী কার্ড পাবো: রাজৈরে মতবিনিময় সভায় জাহান্দার আলী মিয়া এমপি রাজৈর বাজারে ঝটিকা অভিযান এমপি জাহান্দার আলী মিয়ার উপস্থিতিতে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা রাঙ্গামাটিতে টিসিবির ট্রাক সেলে স্বস্তির চিত্র প্রতিমন্ত্রী নিয়োগ বৈধ, অপপ্রচার রুখতে পিসিসিপির তীব্র প্রতিবাদ

বিদ্যার আলোয় মুখরিত হলো সরস্বতী পূজা

Reporter Name
  • Update Time : শনিবার, ২৪ জানুয়ারী, ২০২৬
  • ১২৩ Time View

বাতেনুজ্জামান জুয়েল :

বিদ্যা, বুদ্ধি ও সৃজনশীলতার দেবী মা সরস্বতীর পূজা গতকাল হিন্দু ধর্মাবলম্বীদের ঘরে ঘরে গভীর ভক্তি, আবেগ ও আনন্দঘন পরিবেশে পালিত হয়েছে।
ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গেই মন্দির, শিক্ষা প্রতিষ্ঠান ও বাড়ির আঙিনায় শুরু হয় পূজার আয়োজন। সাদা ও বাসন্তী রঙের পোশাকে সেজে শিশু-কিশোর, শিক্ষার্থী ও ভক্তরা সমবেত হন বিদ্যার দেবীর চরণে। ধূপ-ধুনোর সুগন্ধ আর শঙ্খধ্বনিতে মুখর হয়ে ওঠে চারপাশ।
বীণা হাতে শুভ্রবর্ণা দেবীর প্রতিমার সামনে অর্পণ করা হয় পুষ্প, ফল, মিষ্টান্ন ও অঞ্জলি। শিক্ষার্থীরা খাতা-কলম রেখে মায়ের কাছে প্রার্থনা করেন জ্ঞানের আলো, প্রজ্ঞা ও সুন্দর ভবিষ্যতের আশায়।
পুরোহিতের মন্ত্রোচ্চারণ, আরতী ও ভক্তিগীতির মাধ্যমে পূজাস্থলে সৃষ্টি হয় এক পবিত্র ও স্নিগ্ধ আবহ। অনেক স্থানে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ছিল বিশেষ আয়োজন, সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রসাদ বিতরণ।
সরস্বতী পূজা কেবল একটি ধর্মীয় উৎসব নয়—এটি অজ্ঞতার অন্ধকার দূর করে জ্ঞানের আলোয় মানুষকে আলোকিত করার এক অনন্য প্রতীক।
দিনব্যাপী এই পূজাকে ঘিরে সর্বত্র বিরাজ করে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category