বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০২:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
আজ পূর্ণ চন্দ্রগ্রহণ, সন্ধ্যায় আকাশে লাল আভায় রাঙা চাঁদ রাঙামাটিতে ভিবিডি’র নবকমিটি: সেনা ও জেলা পরিষদ সদস্যের সঙ্গে মানবসেবা সম্প্রসারণে মতবিনিময় পার্বত্য চট্টগ্রামে ১২৬ বছরের শাসনবিধি বাতিলসহ ৭ দফা দাবিতে পিসিএনপি’র স্মারকলিপি প্রদান রাজৈরে সাংবাদিক মিলনমেলা ও ইফতার: স্বচ্ছতা, নৈতিকতা ও পেশাগত ঐক্যের উদযাপন পার্বত্য চট্টগ্রামের উন্নয়নে বৈষম্য নয়, সমান সুযোগের বার্তা দিলেন পার্বত্য মন্ত্রী সিলেটের উন্নয়ন দেশকে এগিয়ে নিয়ে যাবে —মন্ত্রী আরিফুল হক ঈদের আগেই আমরা ফ্যামেলী কার্ড পাবো: রাজৈরে মতবিনিময় সভায় জাহান্দার আলী মিয়া এমপি রাজৈর বাজারে ঝটিকা অভিযান এমপি জাহান্দার আলী মিয়ার উপস্থিতিতে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা রাঙ্গামাটিতে টিসিবির ট্রাক সেলে স্বস্তির চিত্র প্রতিমন্ত্রী নিয়োগ বৈধ, অপপ্রচার রুখতে পিসিসিপির তীব্র প্রতিবাদ

নির্বাচিত হলে আজীবন জনগণের পাশে থাকবো”—কুড়িগ্রাম–২ আসনে নাগরিক ঐক্যের প্রার্থী মেজর (অব.) আব্দুস সালাম

Reporter Name
  • Update Time : সোমবার, ২৬ জানুয়ারী, ২০২৬
  • ১১৫ Time View

আবদুল আজিজ ইসলাম সাগর

স্টাফ রিপোর্টার,রংপুর বিভাগ।

আসন্ন এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুড়িগ্রাম–২ আসনে নাগরিক ঐক্যের মনোনয়নপ্রাপ্ত প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) মোহাম্মদ আব্দুস সালাম। তিনি কেটলি প্রতীক নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করছেন।
মেজর (অব.) আব্দুস সালাম বলেন, “হৃদয়ের কুড়িগ্রাম, প্রিয় কুড়িগ্রাম–২। আমি দীর্ঘদিন ধরে এ এলাকার মানুষের পাশে আছি। যদি জনগণের রায়ে নির্বাচিত হই, ইনশাআল্লাহ আজীবন সাধারণ মানুষের সেবা করে যাব।”
তিনি আরও বলেন, কুড়িগ্রামের গরিব, অসহায় ও মেহনতি মানুষের দুঃখ-কষ্ট লাঘবে অতীতেও কাজ করেছেন এবং ভবিষ্যতেও পাশে থাকার প্রত্যাশা রাখেন।
ব্যক্তিগত জীবনের তথ্য তুলে ধরে তিনি জানান, তিনি একজন বীর মুক্তিযোদ্ধা। তার স্ত্রী ঢাকার একটি মহিলা কলেজে সহযোগী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন শেষে অবসর গ্রহণ করেছেন। তার মেয়ে একজন চিকিৎসক হিসেবে সপরিবারে অস্ট্রেলিয়ায় প্রবাসে বসবাস করছেন এবং ছেলে থাইল্যান্ডের একটি বহুজাতিক কোম্পানিতে কর্মরত রয়েছেন।
দীর্ঘ কর্মজীবনে তিনি বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ বিমান এবং পারটেক্স গ্রুপে প্রায় ৪০ বছর সুনামের সঙ্গে চাকরি সম্পন্ন করেন। ২০১০ সালে অবসর গ্রহণের পরও সমাজসেবামূলক কর্মকাণ্ডে সক্রিয় রয়েছেন।
তিনি বলেন, চাকরি জীবনে সহস্রাধিক মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করতে সক্ষম হয়েছেন, যাদের অনেকেই বর্তমানে অবসরপ্রাপ্ত হলেও শতাধিক কর্মচারী এখনো বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত রয়েছেন।
রাজনৈতিক জীবনের অভিজ্ঞতা প্রসঙ্গে তিনি জানান, বিগত ১৭–১৮ বছর জাতীয় পার্টির একজন কর্মী হিসেবে শ্রম ও অর্থ ব্যয় করলেও একাধিকবার প্রতিশ্রুতি পাওয়া সত্ত্বেও মনোনয়ন পাননি। শেষ পর্যন্ত নানা কারণে মনোনয়ন বঞ্চিত হলেও সাধারণ মানুষের অকৃত্রিম ভালোবাসা ও দৃঢ় সমর্থন তাকে নতুন করে রাজনীতিতে সক্রিয় করেছে।
তিনি বলেন, “আমি জাতীয় পার্টি ত্যাগ করলেও মানুষের সঙ্গে আমার ভালোবাসার বন্ধন কখনো ছিন্ন হয়নি। শেষবারের মতো কুড়িগ্রাম–২ আসনের অবহেলিত ও বঞ্চিত মানুষের সেবায় মাঠে নেমেছি নাগরিক ঐক্যের কেটলি প্রতীক নিয়ে।”
শেষে তিনি বলেন, “আল্লাহ তায়ালা আমাকে অনেক কিছু দিয়েছেন। ব্যক্তিগত জীবনে আমার কোনো অভাব নেই। তবে নির্বাচিত হলে আমি কথা দিচ্ছি—সবসময় আপনাদের পাশে থাকবো, ইনশাআল্লাহ।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category