বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৭:৪১ অপরাহ্ন
শিরোনাম :
আজ পূর্ণ চন্দ্রগ্রহণ, সন্ধ্যায় আকাশে লাল আভায় রাঙা চাঁদ রাঙামাটিতে ভিবিডি’র নবকমিটি: সেনা ও জেলা পরিষদ সদস্যের সঙ্গে মানবসেবা সম্প্রসারণে মতবিনিময় পার্বত্য চট্টগ্রামে ১২৬ বছরের শাসনবিধি বাতিলসহ ৭ দফা দাবিতে পিসিএনপি’র স্মারকলিপি প্রদান রাজৈরে সাংবাদিক মিলনমেলা ও ইফতার: স্বচ্ছতা, নৈতিকতা ও পেশাগত ঐক্যের উদযাপন পার্বত্য চট্টগ্রামের উন্নয়নে বৈষম্য নয়, সমান সুযোগের বার্তা দিলেন পার্বত্য মন্ত্রী সিলেটের উন্নয়ন দেশকে এগিয়ে নিয়ে যাবে —মন্ত্রী আরিফুল হক ঈদের আগেই আমরা ফ্যামেলী কার্ড পাবো: রাজৈরে মতবিনিময় সভায় জাহান্দার আলী মিয়া এমপি রাজৈর বাজারে ঝটিকা অভিযান এমপি জাহান্দার আলী মিয়ার উপস্থিতিতে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা রাঙ্গামাটিতে টিসিবির ট্রাক সেলে স্বস্তির চিত্র প্রতিমন্ত্রী নিয়োগ বৈধ, অপপ্রচার রুখতে পিসিসিপির তীব্র প্রতিবাদ

পাহাড়ে ইউপিডিএফের সন্ত্রাসী আস্তানা গুড়িয়ে দিলো সেনাবাহিনী নিরাপত্তা নিশ্চিত করতে বসানো হলো সেনা ক্যাম্প

Reporter Name
  • Update Time : বুধবার, ২৮ জানুয়ারী, ২০২৬
  • ৫২ Time View

আহমদ বিলাল খান

রাঙামাটির দুর্গম পাহাড়ি এলাকায় বাংলাদেশ সেনাবাহিনীর বিশেষ অভিযানে সশস্ত্র সন্ত্রাসী সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)-এর গোপন ঘাঁটি ধ্বংস করা হয়েছে।

মঙ্গলবার গভীর রাতে রাঙামাটির কাউখালী উপজেলার কলমপতি ইউনিয়নের কলাপাড়া–নাইল্লাছড়ি এলাকায় এই অভিযান পরিচালিত হয়। অভিযানের সময় সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে সংশ্লিষ্ট সদস্যরা পাহাড়ের গভীরে সরে যায়।

সেনাবাহিনী সূত্র জানায়, অভিযানে— ৪টি সুরক্ষিত রাইফেল ট্রেঞ্চ, ৩টি পাহাড়ি নজরদারি চৌকি এবং ৩টি গোপন বিশ্রামকেন্দ্র ধ্বংস করা হয়েছে।

সূত্র জানায়, এসব স্থাপনা ব্যবহার করে দীর্ঘদিন ধরে পাহাড়ি এলাকায় সন্ত্রাসী তৎপরতা, নজরদারি ও নাশকতার প্রস্তুতি চলছিল।

অভিযান শেষে পুরো এলাকা ঘিরে নিরাপত্তা নিশ্চিত করা হয় এবং সেখানে অস্থায়ী সেনা ক্যাম্প স্থাপন করা হয়েছে। বর্তমানে এলাকায় টহল ও নজরদারি কার্যক্রম জোরদার রয়েছে।

সেনাবাহিনী জানিয়েছে, পাহাড়ি এলাকায় শান্তি, স্থিতিশীলতা ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category