বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে আলোচিত গৃহবধূ লামিয়া হত্যা মামলার এজাহারনামীয় ৩ আসামি গ্রেফতার। চাঁপাইনবাবগঞ্জে ডিএনসি’র অভিযানে ১৬ কেজি গাঁজা উদ্ধার, দম্পত্তিসহ গ্রেফতার ৫ চাঁপাইনবাবগঞ্জে চিকিৎসা বঞ্চিতদের বিনামূল্যে চিকিৎসা এবং ঔষধ প্রদাণ চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে মা মেয়ে সহ তিন জনের মৃত্যু উন্নয়ন প্রকল্পে গুণগত মান নিশ্চিতে উলিপুর, চিলমারী ও রাজারহাটে এলজিইডির নিবিড় তদারকি রেজিস্ট্রেশন কার্ডের ভুল সংশোধনে মানবিক দৃষ্টান্ত স্থাপন করলেন এসি (ল্যান্ড) শিবু দাশ রাজশাহীতে ডিবি পুলিশের অভিযানে ৫০ গ্রাম হেরোইন ও মোটরসাইকেলসহ মাদক কারবারি গ্রেফতার মাদারীপুরে পারিবারিক কলহে ঘুমন্ত স্ত্রীকে গলাকেটে হত্যা, স্বামী আটক মেসির শেষ বিশ্বকাপের সূর্যাস্ত, নাকি স্পেনের নতুন সূর্যোদয়? ফুটবল বিশ্ব তাকিয়ে আজকের মহারণে দারাদিয়ায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ড্রেজার ধ্বংস

যথাযোগ্য মর্যাদায় বর্ণমালা আদর্শ স্কুল এন্ড কলেজে বিজয় দিবস উদযাপন

Reporter Name
  • Update Time : বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫
  • ২২৫ Time View

বাতেনুজ্জামান জুয়েল

স্টাফ রিপোর্টার,ঢাকা।

ঢাকার অন্যতম স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান বর্ণমালা আদর্শ স্কুল এন্ড কলেজে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে প্রতিষ্ঠানের উদ্যোগে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব ইমরান আহমেদ রাসেল, বিশিষ্ট ব্যবসায়ী ও শিক্ষানুরাগী। তিনি তাঁর বক্তব্যে মহান মুক্তিযুদ্ধের আত্মত্যাগের ইতিহাস স্মরণ করে বলেন, স্বাধীনতার চেতনাই শিক্ষার্থীদের নৈতিক ও মানবিক মানুষ হিসেবে গড়ে তোলার মূল ভিত্তি।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জনাব ভূঁইয়া আব্দুর রহমান, অধ্যক্ষ এবং জনাব মোঃ নুরুল ইসলাম, অভিভাবক সদস্য (এডহক কমিটি)। তাঁরা বলেন, মানসম্মত শিক্ষার পাশাপাশি দেশপ্রেম ও নৈতিকতা চর্চার মধ্য দিয়েই আগামী প্রজন্মকে আলোকিত নাগরিক হিসেবে গড়ে তোলা সম্ভব।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব হামিদুল্লাহ মুকুল, সভাপতি (এডহক কমিটি)। সভাপতির বক্তব্যে তিনি মহান বিজয় দিবসের তাৎপর্য তুলে ধরে শিক্ষার্থীদের মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানার আহ্বান জানান।

আলোচনা সভা শেষে মহান মুক্তিযুদ্ধে শহীদ বীর সন্তানদের আত্মার মাগফিরাত এবং দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category