মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ১২:০৫ অপরাহ্ন
শিরোনাম :
রাজশাহীতে ডিবি পুলিশের অভিযানে ৭ হাজার ৩৭৫ পিস ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ১ পঞ্চগড়ে নতুন উদ্যোক্তা সৃষ্টির লক্ষ্যে মাসব্যাপী প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন স্বচ্ছতা ও দক্ষতায় মাদ্রাসা পরিচালনায় অঙ্গীকারবদ্ধ ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোখলেসুর রহমান লোহাগাড়ায় বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শনে ওসি মোহাম্মদ আবদুল্লাহ কুড়িগ্রাম সদরে পূজামণ্ডপ পরিদর্শনে জেলা প্রশাসক ও বিএনপি নেতারা পঞ্চগড়ে ডিলার নিয়োগে স্বজনপ্রীতি: মনিটরিং কমিটির ভূমিকা প্রশ্নবিদ্ধ নাশকতার আশঙ্কা নেই, তবে গুজব ছড়ালে আইনি ব্যবস্থা’— পঞ্চগড়ে এসআরবি কমান্ডার আসন্ন শিরখাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেব জনগণের সমর্থন পেয়ে শীর্ষে আছেন সাবেক চেয়ারম্যান পুত্র জনাব সবুজ বাঘা ঘোগাদহের উন্নয়নে আস্থার প্রতীক চেয়ারম্যান আব্দুল মালেক, মাদ্রাসার ভবন নির্মাণে দেড় কোটি টাকা বরাদ্দ লোহাগাড়ায় দুর্গাপূজায় প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিবের উপহার ও আর্থিক অনুদান বিতরণ

শেষ হলো ধুরাইল ইউনিয়নের ফুটবল টুর্নামেন্ট ২০২৫

Reporter Name
  • Update Time : রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫
  • ১৫৩ Time View

আসিফ মাতুব্বর, মাদারীপুর

মাদারীপুর সদর উপজেলার ধুরাইল ইউনিয়নে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে শেষ হয়েছে ধুরাইল ইউনিয়ন ফুটবল টুর্নামেন্ট ২০২৫। দীর্ঘদিন ধরে চলা এই টুর্নামেন্টের ফাইনাল ম্যাচটি দর্শকদের জন্য ছিল রোমাঞ্চকর ও উত্তেজনাপূর্ণ।

ফাইনাল ম্যাচে মুখোমুখি হয় মিঠাপুর সততা বয়েজ ক্লাব ও মিয়ার চার একাদশ। খেলা শুরুর আগেই মাঠ ও আশপাশের এলাকা দর্শকে পরিপূর্ণ হয়ে ওঠে। ধুরাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি ও ক্রীড়াপ্রেমী বিপুল সংখ্যক দর্শক মাঠে উপস্থিত থেকে খেলা উপভোগ করেন।

নির্ধারিত সময়ের খেলায় উভয় দলই আক্রমণ-পাল্টা আক্রমণের মধ্য দিয়ে একটি করে গোল করে। ফলে নির্ধারিত সময় শেষে ম্যাচটি ড্রয়ে শেষ হয়। এরপর ম্যাচের ফল নির্ধারণের জন্য গড়ায় টাইব্রেকারে। টাইব্রেকারে মিঠাপুর সততা বয়েজ ক্লাব দারুণ নৈপুণ্য প্রদর্শন করে প্রতিপক্ষ মিয়ার চার একাদশকে পরাজিত করে নাটকীয় জয় ছিনিয়ে নেয় এবং টুর্নামেন্টের চ্যাম্পিয়নের শিরোপা নিজেদের করে নেয়।

এই ফুটবল টুর্নামেন্টের সৌজন্যে ছিল মিনি সুইজারল্যান্ড রেস্টুরেন্ট এন্ড পার্ক। টুর্নামেন্ট পরিচালনায় সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন আলহাজ্ব সাহেব আলী মিয়া। ফাইনাল ম্যাচটি সুষ্ঠু, সুন্দর ও নিরপেক্ষভাবে পরিচালনা করেন রেফারি তুহিন মাহমুদ ও ইলিয়াস মাতুব্বর, যারা পুরো ম্যাচজুড়ে প্রশংসনীয় ভূমিকা রাখেন।

সংশ্লিষ্ট আয়োজক ও অতিথিরা জানান, এ ধরনের ক্রীড়া আয়োজন যুবসমাজকে মাদক ও অসামাজিক কার্যকলাপ থেকে দূরে রেখে খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পাশাপাশি এটি এলাকার তরুণ প্রতিভা বিকাশে সহায়ক হচ্ছে বলেও তারা মন্তব্য করেন।

খেলা শেষে বিজয়ী দলের খেলোয়াড় ও সমর্থকদের উল্লাসে মাঠ মুখরিত হয়ে ওঠে। অপরদিকে পরাজিত দল সম্মানজনকভাবে মাঠ ত্যাগ করে দর্শকদের করতালিতে বিদায় নেয়। আনন্দ, আবেগ ও উত্তেজনার মধ্য দিয়েই শেষ হয় ধুরাইল ইউনিয়ন ফুটবল টুর্নামেন্ট ২০২৫-এর এই ফাইনাল ম্যাচ।

স্থানীয় ক্রীড়াঙ্গনে এই টুর্নামেন্ট একটি স্মরণীয় অধ্যায় হয়ে থাকবে বলে মনে করছেন ক্রীড়াপ্রেমীরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category