শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে পুলিশের গাড়ি উল্টে কনস্টেবলের মৃত্যু পুঠিয়ায় এসিল্যান্ডের মাদকবিরোধী মোবাইল কোর্ট, মাদকসেবীর ৩ মাসের কারাদণ্ড* সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের প্রত্যয় মোহনগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ মিছিল রাজৈরে এসএসসি-২০২৬ পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দোয়া মাহফিল ও বর্ণাঢ্য শোভাযাত্রা শেষে পথসভা, নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান গোদাগাড়ীতে ১ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার রাজৈরে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন রংপুর বিভাগে হোমিওপ্যাথিক শিক্ষক প্রতিনিধি নির্বাচনে আলোচনায় ডা. রীনু বেগ নির্বাচিত হলে ১০ দফা কর্মপরিকল্পনা বাস্তবায়নের অঙ্গীকার চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ সীমান্তে বিপুল পরিমান ভারতীয় অবৈধ পণ্য জব্দ

মহাকালের যাত্রা

Reporter Name
  • Update Time : সোমবার, ২২ জুন, ২০২৬
  • ১৪৪ Time View

 

নিস্তব্ধ পৃথিবী ছুটে চলে অবিরাম,

প্রকৃতি সাজে নিত্য নতুন রূপে অভিরাম।

হিমালয়ের তুষার, পাহাড়পুরের নীরবতা,

নিসিন্দা-কালমেঘে ছড়িয়ে পড়ে স্নিগ্ধতা।

অপলক প্রকৃতি কখনো হাসে, কখনো কাঁদে, দীর্ঘশ্বাসের ভাষা শুধু নীরবে সে জানায়,

ছিলাম, আছি, থাকব আমি ঈশ্বরের কৃপায়, সময়ের স্রোত বয়ে চলে অনন্ত ধারায়।

রাগ নেই, ক্ষোভ নেই, নেই কোনো সংশয়,

তবুও প্রাণের পাখি খোঁজে চিরন্তন আশ্রয়।

অন্তিম সমাপ্তির মহাডোরে বেঁধে রেখো আমায়,

মমতার কোমল ছোঁয়ায় রেখো হৃদয় জুড়ায়।

এই কদমের শুভ্রতা আর জারুলের মিষ্টি হাসি,

স্মৃতির আঙিনাজুড়ে থাকুক ভালোবাসি।

বাঁশবাগানের নিশুত রাতে জোনাকির আলোর মেলা,

আমায় রেখো সোনালি স্বপ্নে নিরালা বেলা।

জানি, তোমরা হয়তো একদিন খুঁজবে আমায়,

পাহাড়ে, নগরে কিংবা বিজন বনছায়ায়।

হয়তো সেদিন আমি যাত্রী হবো নীরবতায়,

মহাকালের অন্তিম সেই অনন্ত যাত্রায়।
— সবুজ মিয়া
সহকারী শিক্ষক
চরমস্তফাপুর উচ্চ বিদ্যালয়
রাজৈর, মাদারীপুর

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category