বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৭:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
আজ পূর্ণ চন্দ্রগ্রহণ, সন্ধ্যায় আকাশে লাল আভায় রাঙা চাঁদ রাঙামাটিতে ভিবিডি’র নবকমিটি: সেনা ও জেলা পরিষদ সদস্যের সঙ্গে মানবসেবা সম্প্রসারণে মতবিনিময় পার্বত্য চট্টগ্রামে ১২৬ বছরের শাসনবিধি বাতিলসহ ৭ দফা দাবিতে পিসিএনপি’র স্মারকলিপি প্রদান রাজৈরে সাংবাদিক মিলনমেলা ও ইফতার: স্বচ্ছতা, নৈতিকতা ও পেশাগত ঐক্যের উদযাপন পার্বত্য চট্টগ্রামের উন্নয়নে বৈষম্য নয়, সমান সুযোগের বার্তা দিলেন পার্বত্য মন্ত্রী সিলেটের উন্নয়ন দেশকে এগিয়ে নিয়ে যাবে —মন্ত্রী আরিফুল হক ঈদের আগেই আমরা ফ্যামেলী কার্ড পাবো: রাজৈরে মতবিনিময় সভায় জাহান্দার আলী মিয়া এমপি রাজৈর বাজারে ঝটিকা অভিযান এমপি জাহান্দার আলী মিয়ার উপস্থিতিতে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা রাঙ্গামাটিতে টিসিবির ট্রাক সেলে স্বস্তির চিত্র প্রতিমন্ত্রী নিয়োগ বৈধ, অপপ্রচার রুখতে পিসিসিপির তীব্র প্রতিবাদ

রাঙ্গামাটির কাপ্তাই হ্রদে কায়াকিং করার সময় পর্যটকের মৃত্যু

Reporter Name
  • Update Time : শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫
  • ৬৮ Time View

আহমদ বিলাল খান, রাঙ্গামাটি প্রতিনিধি:

রাঙ্গামাটির কাপ্তাই হ্রদে কায়াকিং করার সময় পানিতে ডুবে এক পর্যটকের মৃত্যু হয়েছে। শনিবার (২০ ডিসেম্বর) সকালে জেলার বালুখালী স্বর্ণদ্বীপ আইল্যান্ড নামক রিসোর্টে এই ঘটনা ঘটে।

শনিবার (২০ ডিসেম্বর) সকালে জেলার বালুখালী স্বর্ণদ্বীপ আইল্যান্ড নামক রিসোর্টে এই ঘটনা ঘটে। ইফরাত উদ্দিন (২৬) পুরান ঢাকার নাজির বাজার এলাকার বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা গেছে, স্বর্ণদ্বীপ আইল্যান্ড রিসোর্টে বন্ধুদের সঙ্গে ঘুরতে যান ইফরাত উদ্দিন। সকালে ৬ বন্ধু মিলে কায়াকিং করতে কাপ্তাই হ্রদে নামেন। এ সময় সবাই লাইফ জ্যাকেট পরলেও ইফরাত উদ্দিন পড়েননি। ঘাট থেকে হ্রদের কিছু দূর যাওয়ার পর কায়াকিং বোট ভারসাম্য হারিয়ে উল্টে গিয়ে ইফরাত ডুবে যান।

রাঙ্গামাটি ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার মো. আবুল কালাম জানান, ৯৯৯ এর ফোন পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ শুরু করি। আমাদের ডুবুরি দল প্রায় একঘণ্টার চেষ্টায় মরদেহ উদ্ধার করে কোতোয়ালি থানায় হস্তান্তর করে।

স্বর্ণদীপ আইল্যান্ড মালিক মো. আব্দুল ওয়াদুদ বলেন, ‘যারা এসেছিলেন সবাই আত্মীয়। সকালে চলে যাওয়ার আগে কায়াকিং করতে হ্রদে নামেন। সবাই লাইফ জ্যাকেট পড়েন। গরম লাগার কারণে যিনি মারা যান উনি খুলে ফেলেন। হ্রদের কিছুদূর যাওয়ার পর নিজেদের মধ্যে দুষ্টামি করতে থাকেন। এক সময় ভারসাম্য হারিয়ে ইফরাত পানিতে ডুবে যান। পরে ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা মরদেহ উদ্ধার করে।’

রাঙ্গামাটি কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন জানান, ফায়ার সার্ভিসের সহায়তায় পর্যটকের মরদেহ উদ্ধার করা হয়েছে। যেহেতু পানি ডুবে মারা গেছেন তাই একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category