বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৬:০২ অপরাহ্ন
শিরোনাম :
আজ পূর্ণ চন্দ্রগ্রহণ, সন্ধ্যায় আকাশে লাল আভায় রাঙা চাঁদ রাঙামাটিতে ভিবিডি’র নবকমিটি: সেনা ও জেলা পরিষদ সদস্যের সঙ্গে মানবসেবা সম্প্রসারণে মতবিনিময় পার্বত্য চট্টগ্রামে ১২৬ বছরের শাসনবিধি বাতিলসহ ৭ দফা দাবিতে পিসিএনপি’র স্মারকলিপি প্রদান রাজৈরে সাংবাদিক মিলনমেলা ও ইফতার: স্বচ্ছতা, নৈতিকতা ও পেশাগত ঐক্যের উদযাপন পার্বত্য চট্টগ্রামের উন্নয়নে বৈষম্য নয়, সমান সুযোগের বার্তা দিলেন পার্বত্য মন্ত্রী সিলেটের উন্নয়ন দেশকে এগিয়ে নিয়ে যাবে —মন্ত্রী আরিফুল হক ঈদের আগেই আমরা ফ্যামেলী কার্ড পাবো: রাজৈরে মতবিনিময় সভায় জাহান্দার আলী মিয়া এমপি রাজৈর বাজারে ঝটিকা অভিযান এমপি জাহান্দার আলী মিয়ার উপস্থিতিতে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা রাঙ্গামাটিতে টিসিবির ট্রাক সেলে স্বস্তির চিত্র প্রতিমন্ত্রী নিয়োগ বৈধ, অপপ্রচার রুখতে পিসিসিপির তীব্র প্রতিবাদ

সাংবাদিককে না পেয়ে তার বাবাকে পিটিয়ে গুরুতর আহত, এবং জবাই করে হত্যার হুমকি

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৬ ডিসেম্বর, ২০২৫
  • ৬১ Time View

সুনামগঞ্জ প্রতিনিধি:

সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজারে অনলাইন পত্রিকা দৈনিক প্রান্তিক জনপদ’র এর সাংবাদিক আব্দুল হক’কে টার্গেট করে তার বাড়িতে নৃশংস হামলা ও মারধরের অভিযোগ উঠেছে স্থানীয় ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে। ভুক্তভোগী ওই সাংবাদিক উপজেলার নরসিংপুর ইউনিয়নের সোনাপুর গ্রামের বাসিন্দা ও মো.চেরাগ আলী’র পুত্র।

গত ২৭ নভেম্বর (সোমবার) ২০২৫ বিকাল সাড়ে ৫ টায় তার নিজ বাড়িতে এই ঘটনা ঘটে।

স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সংবাদ প্রকাশের জেরে নরসিংপুর ইউপি চেয়ারম্যান নুর উদ্দিন আহমদ তার অনুসারীদের পাঠিয়ে সাংবাদিক আব্দুল হক’র গ্রামের বাড়ি সোনাপুরে হামলা চালায়। এসময়

সাংবাদিক আব্দুল হক বাড়িতে উপস্থিত না থাকায় হামলাকারীরা তার বাবা চেরাগ আলীকে এলোপাতাড়ি মারধর করে গুরুতর আহত করে। পরে আশপাশের লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠায়।

আব্দুল হক’র পিতা চেরাগ আলী জানান, পূর্বের সংবাদ প্রকাশের জেরে ইউপি চেয়ারম্যান ক’দিন পর পর তাদেরকে নানান বিষয়ে হুমকি দেয়। চাঁদা দাবি করে। চেয়ারম্যানের ভয়ে সাংবাদিক আব্দুল হক বাড়ি ছেড়ে দীর্ঘদিন যাবত এলাকার বাহিরে প্রবাসে থাকলেও চেয়রাম্যান এই সুযোগে অসৎ উপায়ে অর্থ উপার্জন করতে চায়। কিন্তু তাদের অসৎ এসব স্বার্থ হাসিল করতে না পারায় ক’দিন পর পর নানান ই্যসু নিয়ে ঝামেলা করে এই সাংবাদিকের পরিবারের সাথে।

তিনি আরো জানান,

হামলার সময় চেয়ারম্যানের লোকজন প্রকাশ্যে হুমকি দিয়ে বলে যে.“ তাদের কথা মতো রাজি হতে। না হয় এর পরিনাম তার পরিবারের ভোগতে হবে। যখনই আবদুল হককে যেখানেই পাওয়া যাবে, জবাই করে হত্যা করা হবে।”

এ ঘটনায় পরদিন ২৮ নভেম্বর ২০২৫ সাংবাদিক আব্দুল হকের মা হাজেরা বেগম পরিবারের নিরাপত্তা চেয়ে দোয়ারাবাজার থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

  1. ঘটনার বিষয়ে ইউপি চেয়ারম্যান নুর উদ্দিন আহমদের বক্তব্য জানতে একাধিকবার তার মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও ফোনটি বন্ধ পাওয়া যায়।

ইউপি চেয়ারম্যানের এমন অত্যাচারে

বর্তমানে সাংবাদিক আব্দুল হক ও তার পরিবার চরম আতঙ্ক ও নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছেন। অসহায় মা হাজেরা বেগম প্রশাসনের কাছে ঘটনার সুষ্ঠু তদন্ত, দোষীদের দ্রুত গ্রেপ্তার এবং পরিবারের জীবনের নিরাপত্তা নিশ্চিত করার জন্য জোর দাবি জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category