বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৬:০০ অপরাহ্ন
শিরোনাম :
আজ পূর্ণ চন্দ্রগ্রহণ, সন্ধ্যায় আকাশে লাল আভায় রাঙা চাঁদ রাঙামাটিতে ভিবিডি’র নবকমিটি: সেনা ও জেলা পরিষদ সদস্যের সঙ্গে মানবসেবা সম্প্রসারণে মতবিনিময় পার্বত্য চট্টগ্রামে ১২৬ বছরের শাসনবিধি বাতিলসহ ৭ দফা দাবিতে পিসিএনপি’র স্মারকলিপি প্রদান রাজৈরে সাংবাদিক মিলনমেলা ও ইফতার: স্বচ্ছতা, নৈতিকতা ও পেশাগত ঐক্যের উদযাপন পার্বত্য চট্টগ্রামের উন্নয়নে বৈষম্য নয়, সমান সুযোগের বার্তা দিলেন পার্বত্য মন্ত্রী সিলেটের উন্নয়ন দেশকে এগিয়ে নিয়ে যাবে —মন্ত্রী আরিফুল হক ঈদের আগেই আমরা ফ্যামেলী কার্ড পাবো: রাজৈরে মতবিনিময় সভায় জাহান্দার আলী মিয়া এমপি রাজৈর বাজারে ঝটিকা অভিযান এমপি জাহান্দার আলী মিয়ার উপস্থিতিতে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা রাঙ্গামাটিতে টিসিবির ট্রাক সেলে স্বস্তির চিত্র প্রতিমন্ত্রী নিয়োগ বৈধ, অপপ্রচার রুখতে পিসিসিপির তীব্র প্রতিবাদ

টেকেরহাটে দেশের বৃহত্তম রিটেইল চেইন ‘স্বপ্ন’-এর নতুন আউটলেটের উদ্বোধন।

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৯ জানুয়ারী, ২০২৬
  • ৫০ Time View

মোঃ আলী শেখ, স্টাফ রিপোর্টার :

দেশের বৃহত্তম রিটেইল চেইন শপ ‘স্বপ্ন’ তাদের ব্যবসা সম্প্রসারণের ধারাবাহিকতায় মাদারীপুর জেলার রাজৈর উপজেলার টেকেরহাটে নতুন একটি আউটলেট চালু করেছে।
আজ বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকাল ১১টার দিকে টেকেরহাট শাহাবুদ্দিন মোল্লা কমপ্লেক্সের পেছনে অবস্থিত এই নতুন আউটলেটের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে স্বপ্নের শাখা পরিচালক সাজেদুল ইসলাম শাওন বলেন, টেকেরহাট এলাকায় স্বপ্নের এই নতুন আউটলেট চালু হওয়ায় স্থানীয় মানুষ নিত্যপ্রয়োজনীয় ভোগ্যপণ্য সহজে, নির্ভরযোগ্যভাবে এবং সাশ্রয়ী মূল্যে সংগ্রহ করতে পারবেন। এছাড়াও উদ্বোধন উপলক্ষে ক্রেতাদের জন্য মাসব্যাপী বিশেষ মূল্যছাড় ও নানা আকর্ষণীয় অফারের ব্যবস্থা রাখা হয়েছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজৈর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুল মতিন বেপারী, রাজৈর মডেল প্রেসক্লাবের সভাপতি কাজী নজরুল ইসলাম, দৈনিক ইত্তেফাকের প্রতিনিধি খোন্দকার আবদুল মতিন, দৈনিক যুগান্তরের প্রতিনিধি খোন্দকার রুহুল আমিন মুকুল, দৈনিক যায়যায়দিনের প্রতিনিধি প্রশান্ত কুন্ডু, দৈনিক জনতার জমিনের শহীদুল আলম টুকু, রাজৈর নিউজের টি এইচ ইমন, দৈনিক চৌকস প্রতিনিধি আলী শেখ, বিপুল দাস, সাংবাদিক টিপু বাঘা ও সাংবাদিক মশিউর এবং এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category