শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০৩:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
বিশ্বকাপের আর মাত্র ৬ দিন: যেসব দল ও তারকাকে ঘিরে তুঙ্গে উত্তেজনা মোহনগঞ্জে কাবিটা প্রকল্পের কাজে অনিয়ম ও দুর্নীতি। নির্মাণ শেষ না হতেই রাস্তায় ধস। অপরাধমুক্ত সমাজ গড়ে তুলতে মোহনগঞ্জ থানার ওসি হাফিজুল ইসলাম হারুনের আহ্বান শিরোনাম: রাঙ্গামাটিতে মাইজভাণ্ডারী শাহ এমদাদিয়ার ফ্রি চিকিৎসা ক্যাম্প, উপকৃত ২ শতাধিক মানুষ মানুষরূপী জানোয়ারদের শহরে আর কত রামিসা মরবে? এই সমাজ আজ পচে গেছে। ভয়ংকরভাবে পচে গেছে। বাংলাদেশ বেসরকারি শিক্ষক-কর্মচারী ফোরামের উদ্যোগে রাজৈর উপজেলা আহ্বায়ক কমিটি গঠন শিক্ষাঙ্গনে ব্যতিক্রমী আয়োজন, একসাথে কাঁচা আম মেখে আনন্দে মাতলো দুই হাজার শিক্ষার্থী ও শিক্ষক-কর্মচারী মাদারীপুরে বইছে আনন্দের জোয়ার: নারী হুইপ হিসেবে আলোচনায় হেলেন জেরিন খান মাদারীপুরে একই পরিবারের ৩ জনের মরদেহ উদ্ধার

বিস্ময়কর ঘটনা: নিঝুমদ্বীপের পুকুরে ইলিশ মাছ

Reporter Name
  • Update Time : রবিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৪৬ Time View

হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় একটি পুকুরে আধা কেজি ওজনের একটি রুপালি ইলিশ মাছ পাওয়া গেছে। গত সোমবার (২৬ জানুয়ারি) সকালে নিঝুমদ্বীপ ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের উপরের বাজার এলাকার আগমনী কিল্লা গুচ্ছ গ্রামের একটি পুকুরে জাল ফেললে অন্যান্য মাছের সঙ্গে ইলিশটি ধরা পড়ে।
জানা গেছে, আগমনী কিল্লা গুচ্ছ গ্রামের পুকুরটি প্রায় ৪০টি পরিবার ব্যবহার করে। পুকুরটি লিজ নিয়েছেন স্থানীয় বাসিন্দা আবদুল মান্নান। সকালে পুকুরে জাল ফেলার সময় অন্যান্য মাছের পাশাপাশি প্রায় আধা কেজি ওজনের একটি রুপালি ইলিশ ধরা পড়ে। এর আগেও এ পুকুরে একাধিকবার ইলিশ মাছ পাওয়া গেছে।
স্থানীয় বাসিন্দা মইনুল হাসান জানান, ২০২২ সালে প্রথম ধাপে ৩৫টি ইলিশ মাছ পাওয়া গিয়েছিল। পরবর্তীতে আবারও ইলিশ ধরা পড়ে। ২০২৪ সালে প্রথম ধাপে প্রায় ১০ কেজি ইলিশ পাওয়া যায়। তিনি বলেন, আজ একটি ইলিশ পাওয়া গেলেও সেচ দেওয়া হলে এখানে আরও ইলিশ পাওয়া যেতে পারে।
পুকুরের লিজগ্রহীতা আবদুল মান্নান বলেন, প্রতিবছর জাল ফেলা বা সেচ দেওয়ার সময় এ পুকুরে ইলিশ পাওয়া যায়। আজও জেলেদের দিয়ে জাল ফেলা হলে অন্যান্য মাছের সঙ্গে একটি ইলিশ ধরা পড়ে।
হাতিয়া উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আলাউদ্দিন বলেন, প্রতিবছর ঘূর্ণিঝড় কিংবা জলোচ্ছ্বাসের সময় নিঝুমদ্বীপের অধিকাংশ পুকুর প্লাবিত হয়। আগমনী কিল্লা গুচ্ছ গ্রামের পুকুরটিও প্লাবিত হয়েছিল। জোয়ারের পানির সঙ্গে ইলিশ পুকুরে প্রবেশ করে এবং পানি বের হওয়ার সুযোগ না থাকায় মাছগুলো সেখানে টিকে যায়।
জেলা মৎস্য কর্মকর্তা মো. হারুন অর রশিদ বলেন, পুকুরে স্বাভাবিকভাবে ইলিশ চাষ হয় না। মূলত জোয়ারের পানির সঙ্গে ইলিশ পুকুরে প্রবেশ করে। নিঝুমদ্বীপ একটি নিম্নাঞ্চল হওয়ায় জোয়ারে প্লাবিত হয় এবং সেই সময় ইলিশ পুকুরে ঢুকে পড়ে। এ ছাড়া এর পেছনে আলাদা কোনো কারণ নেই।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category