বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৫:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
গ্রেপ্তার এড়াতে অসুস্থতার কারণ দেখিয়ে ছুটির অভিযোগ লোহাগাড়ার এক শিক্ষকের বিরুদ্ধে বিএনপির প্রতিশ্রুত ফ্যামিলি ও কৃষক কার্ড বাস্তবায়নে কাজ করছে সরকার: চাঁপাইনবাবগঞ্জে শাহিন শওকত মাদারীপুরে আলোচিত গৃহবধূ লামিয়া হত্যা মামলার এজাহারনামীয় ৩ আসামি গ্রেফতার। চাঁপাইনবাবগঞ্জে ডিএনসি’র অভিযানে ১৬ কেজি গাঁজা উদ্ধার, দম্পত্তিসহ গ্রেফতার ৫ চাঁপাইনবাবগঞ্জে চিকিৎসা বঞ্চিতদের বিনামূল্যে চিকিৎসা এবং ঔষধ প্রদাণ চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে মা মেয়ে সহ তিন জনের মৃত্যু উন্নয়ন প্রকল্পে গুণগত মান নিশ্চিতে উলিপুর, চিলমারী ও রাজারহাটে এলজিইডির নিবিড় তদারকি রেজিস্ট্রেশন কার্ডের ভুল সংশোধনে মানবিক দৃষ্টান্ত স্থাপন করলেন এসি (ল্যান্ড) শিবু দাশ রাজশাহীতে ডিবি পুলিশের অভিযানে ৫০ গ্রাম হেরোইন ও মোটরসাইকেলসহ মাদক কারবারি গ্রেফতার মাদারীপুরে পারিবারিক কলহে ঘুমন্ত স্ত্রীকে গলাকেটে হত্যা, স্বামী আটক

বিএনপির প্রতিশ্রুত ফ্যামিলি ও কৃষক কার্ড বাস্তবায়নে কাজ করছে সরকার: চাঁপাইনবাবগঞ্জে শাহিন শওকত

Reporter Name
  • Update Time : বুধবার, ২২ জুলাই, ২০২৬
  • ২৭ Time View

এস এম সাখাওয়াত জামিল দোলন

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :

প্রধানমন্ত্রী তারেক রহমান ক্ষমতায় আসার পর প্রতিশ্রুত ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড ও স্বাস্থ্য কার্ড বাস্তবায়নে কাজ করছেন বলে মন্তব্য করেছেন বিএনপির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ শাহিন শওকত। বুধবার (২২ জুলাই) দুপুরে বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় শিবগঞ্জ উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার ধোবড়া-মুসলিমপুর এলাকার মহাসড়কের পাশে গাছের চারা রোপণ শেষে তিনি এই মন্তব্য করেন।

এ সময় তিনি আরো বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান সবুজ বাংলাদেশ প্রতিষ্ঠায় আগামী পাঁচ বছরে যে ২৫ কোটি গাছ লাগানোর অঙ্গীকার করেছেন, এরই অংশ হিসেবে দুই দিনব্যাপি শিবগঞ্জ উপজেলার ছত্রাজিতপুর পাইকোরতলা হতে সোনামসজিদ ট্রাক টার্মিনাল পর্যন্ত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানসহ শিবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের পাশে ব্যাপক ফলজ, বনজ ও ভেষজ গাছ লাগানো হয়েছে। শিশুকে যেমন লালন করা হয়, তেমন গাছকে লালন পালন করতে হবে। গাছ রোপণের পর প্রত্যেককেই এর যত্ন নিতে হবে। কারণ অক্সিজেনের যোগান দিতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই।

“সবুজ বাংলাদেশ গড়তে একটি করে গাছ লাগান” শ্লোগানে বৃক্ষরোপণ কর্মসূচিতে এ সময় অন্যান্যের মধ্যে শিবগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সচিব হায়াতউদ্দৌলা, যুগ্ম আহবায়ক জামাল উদ্দিন অপু, শিবগঞ্জ পৌর বিএনপির আহবায়ক জিন্নুর রহমান, শাহবাজপুর ইউনিয়ন বিএনপির চেয়ারম্যান পদপ্রার্থী ও ১ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল করিমসহ স্থানীয় বিএনপি নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category