বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
গ্রেপ্তার এড়াতে অসুস্থতার কারণ দেখিয়ে ছুটির অভিযোগ লোহাগাড়ার এক শিক্ষকের বিরুদ্ধে বিএনপির প্রতিশ্রুত ফ্যামিলি ও কৃষক কার্ড বাস্তবায়নে কাজ করছে সরকার: চাঁপাইনবাবগঞ্জে শাহিন শওকত মাদারীপুরে আলোচিত গৃহবধূ লামিয়া হত্যা মামলার এজাহারনামীয় ৩ আসামি গ্রেফতার। চাঁপাইনবাবগঞ্জে ডিএনসি’র অভিযানে ১৬ কেজি গাঁজা উদ্ধার, দম্পত্তিসহ গ্রেফতার ৫ চাঁপাইনবাবগঞ্জে চিকিৎসা বঞ্চিতদের বিনামূল্যে চিকিৎসা এবং ঔষধ প্রদাণ চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে মা মেয়ে সহ তিন জনের মৃত্যু উন্নয়ন প্রকল্পে গুণগত মান নিশ্চিতে উলিপুর, চিলমারী ও রাজারহাটে এলজিইডির নিবিড় তদারকি রেজিস্ট্রেশন কার্ডের ভুল সংশোধনে মানবিক দৃষ্টান্ত স্থাপন করলেন এসি (ল্যান্ড) শিবু দাশ রাজশাহীতে ডিবি পুলিশের অভিযানে ৫০ গ্রাম হেরোইন ও মোটরসাইকেলসহ মাদক কারবারি গ্রেফতার মাদারীপুরে পারিবারিক কলহে ঘুমন্ত স্ত্রীকে গলাকেটে হত্যা, স্বামী আটক

গ্রেপ্তার এড়াতে অসুস্থতার কারণ দেখিয়ে ছুটির অভিযোগ লোহাগাড়ার এক শিক্ষকের বিরুদ্ধে

Reporter Name
  • Update Time : বুধবার, ২২ জুলাই, ২০২৬
  • ৮৫ Time View

 

দেলোয়ার হোসাইন রশিদি , (চট্টগ্রাম):

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চরম্বা ইউনিয়নের মাইজবিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবু তাহের অসুস্থতার কারণ দেখিয়ে এক মাসের ছুটি নিয়েছেন। তবে তার বিরুদ্ধে ফৌজদারি কার্যবিধির ৭৫ ধারা অনুযায়ী গ্রেফতারি পরোয়ানা থাকায় স্থানীয়দের মধ্যে প্রশ্ন উঠেছে, তিনি গ্রেফতার এড়াতেই অসুস্থতার অজুহাতে ছুটি নিয়েছেন কি না।

স্থানীয়দের অভিযোগ, আবু তাহেরের বিরুদ্ধে আদালত থেকে গ্রেফতারি পরোয়ানা জারি হওয়ার পর তিনি অসুস্থতার কারণ দেখিয়ে উপজেলা শিক্ষা কর্মকর্তার কাছ থেকে এক মাসের মেডিকেল ছুটি নেন। বিষয়টি নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।

মাইজবিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান প্রধান শিক্ষিকা চন্দনা মজুমদার বলেন, উনি উপজেলা শিক্ষা অফিস থেকে ছুটি নিয়েছেন। সেই ছুটির একটি কপি আমার কাছেও রয়েছে। অসুস্থতার কারণ দেখিয়ে ছুটি নিয়েছেন—আমি এটুকুই জানি।”

অভিযুক্ত সহকারী শিক্ষক আবু তাহেরের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি প্রথমে আত্মগোপনের বিষয়ে জানতে চাইলে পারিবারিক সমস্যার কারণে বাইরে থাকার কথা বলেন। পরে ছুটির বিষয়ে প্রশ্ন করা হলে তিনি জানান, তিনি অসুস্থ থাকায় মেডিকেল ছুটি নিয়েছেন।

এ বিষয়ে উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা বলেন, ,মো:আবু জাফর বলেন“মাইজবিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক আবু তাহের বর্তমানে মেডিকেল ছুটিতে আছেন। তবে তার বিরুদ্ধে জেলায় একটি অভিযোগ হয়েছে, যার অনুলিপি আমরা পেয়েছি। বিষয়টি জেলা শিক্ষা অফিস থেকেই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার বিষয়টি আমাদের জানা ছিল না। তিনি যদি মিথ্যা তথ্য দিয়ে ছুটি নিয়ে থাকেন, তাহলে সরকারি চাকরি বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”

এদিকে, স্থানীয়রা বিষয়টির নিরপেক্ষ তদন্ত এবং অভিযোগের সত্যতা যাচাই করে প্রয়োজনীয় আইনগত ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category